Monday, October 26, 2009

অনন্তের


£aÇ» ibekelr kaÊay ŸTem Zay r„Dunu

Hfa‡ men peR Zay Ÿtamay

ìk tarar Vela jaga baser

Vr Ÿkan idn† ŸPra Heb na|

£aiÇ»r igFaer cuipcuip ASã› Ves

Japsa Saiàs ŸBes Zay bâiñr ŸPaƒFay

tbuw kaidna Vim

Ÿtamar jnY

ŸPel Vsa AneÇ»r jnY|

Saturday, September 19, 2009

স্বপ্নের বন্দি


আজকাল ঘুম ভেঙ্গে
কখনও কখনও শিশির ভেজা বকুল সকাল খুজি
হাতড়ে হাতড়ে বোঝার চেষ্টা করি
কি আছে বুকের মাঝে লুকিয়ে থাকা শৈশবে।

কিছুতেই খুলতে পারিনা
সময়ের জং পড়া তালাটা
খুব শক্ত করে এটে থাকে।

তবে আজকাল বুকের বক্সে
অনেক গুলি ফাটল ধরেছে
আর ফাটল ধরে উকি মারে
অপার্থিব কিছু আলো,
কিছু মায়াবি চোখ,
কিছু নির্ভার স্নেহ,
কিছু না ভোলা ছোয়া,
কিছু না বলা কথা,
কিছু কুয়াশা সকাল
আর অনেক অনেক অবাক ভালবাসা।

জানি একদিন
বুকের শিশির ঠিক জেগে উঠবে
স্বপ্নের বন্দিরা দেখবে খোলা আকাশ।

Saturday, August 22, 2009

অচেনা


তখন আকাশ জুড়ে তারারা জাগে
গিটারে রাত্রির সুর
পৃথিবীর বুকে আলো করা রাত
নিঃশব্দে ছায়ারা ফিরে আসে

মা, তোমাকে বলা হয়নি অনেক কথা
সামু, তোর সাথে দেখা হবেনা আর কোনদিন
অচেনা স্বপ্নে স্মৃতির নক্ষত্ররা এখন ঘুম হয়ে আসে
বুকের ভিতর কৈশোর
মুঠোর ভিতর ঘাশফুল
তারার আলো জালা উঠোনে
আর কোনদিন ফেরা হবে না…

Wednesday, July 15, 2009

জানালা...


জানালার পাশে বৃষ্টিরা থাকে
চুপি চুপি অনেক রাতে
কখনও স্বপ্নের সাথে দেখা হয়
কখনও স্মৃতির সাথে..........

জানালার পাশে রোদেরা থাকে
নিঃশব্দে অনেক সকালে
কখনও পাখির সাথে দেখা হয়
কখনও ফুলের সাথে.............

জানালার পাশে সুরেরা থাকে
অলস এক বিকেলে
কখনও গিটারের সাথে দেখা হয়
কখনও শিশিরের সাথে.............

Sunday, February 1, 2009

Don't look back in anger anymore

"Suddenly I think I always knew
I had my share of mistakes
Made quite a few
Finally I know and that's for sure
I don't look back in anger anymore.........

Suddenly the sun comes up again
There's a new beginning
When we pass the end
Finally I know and that's for sure
I don't look back in anger anymore"

Friday, January 23, 2009

বুকের মধ্যে শহর

হঠাৎ করে আলবাকওরকি যাওয়া হল। আলবাকওরকি সব সময় আমার প্রিয় একটা যায়গা। নাভহো ইন্ডিয়ান আর স্পানিশদের তৈরী শহরটাতে কি যেন এক আদ্ভুত ভাললাগার গন্ধ মিশে আছে। শহরটাতে গেলেই মন খুব ভাল হয়ে যায়। বছর তিনেক আগে আমাদের খুব একটা খারাপ সময় এসেছিল। কঠিন সব সিন্ধান্ত নিতে হচ্ছিল। মন খারাব এই সময়টাতে আমরা আলবাকওরকি চলে গেলাম। শহরটা আমাদেরকে কেমন জানি বুকে টেনে নিল। কয়টা দিনের জন্যে আমরা ভুলে থাকলাম ভীষন সব কষ্টদের।
চমৎকার কিছু দেখাতে যাওয়ার জায়গা আছে আলবাকওরকিতে। ট্রাম ওয়ে নিয়ে দশহাজার ফুট উঁচুতে স্যান্ডিয়া চুড়ায় যাওয়া যেতে পারে-মেঘের কোলে ভায়ানক সুন্দর বিষন্ন একটা পাহাড়। আথবা এলমেলো বিকেল পেরনো যায় শিল্পীদের শহর সানাটা ফেতে। কিংবা অলস কিছু সময় কাটানো যায় এ্যকুরিয়াম আর মিউজিয়াম ঘুরে।
খুব ছোট বেলা থেকে আমার বুকে একটা শহর লুকিয়ে থাকে। আনেকবার স্বপ্ন দেখেছি কুয়াশা ঘিরে থাকা এক ভোরে অজানা এক ট্রেন ধরে নেমে গেছি অচেনা এক শহরে। শীত শীত সকালে ট্রেন স্টেশনে বসে আছি ধুয়া ওঠা চার কাপ নিয়ে..... একটা শহর ঘুম থেকে ধীরে ধীরে জ়েগে ওঠে, আর আমি মিলিয়ে যায় পাখিদের দিগন্তে.........................
কষ্ট, ভাললাগা আর মাথার ভিতর ধুঁয়াশা
এসব নিয়ে আজকাল পথ চলা
কবিতারা অনেক দূরে
অস্পষ্ট কোমলতায় মাঝে মাঝে শিশির স্বপ্ন
মেঘ হয়ে ফিরে আসে

বিকেলের অস্পষ্ট আলোয় পাহাড়ের বুকে ঘুমন্ত চাঁদ
নিঃশব্দ সুরের আকাশে হারিয়ে যাওয়া কৈশোর
রয়ে যায় অনেক দূরে
বুকের ভিতর বয়ে চলা ঝিরিঝিরি কুয়াশা
বৃস্টি হয়ে ঝরে পড়ে।

Sunday, January 18, 2009

মাগো তোমাকে


মাগো, নক্টিলুসেন্ট মেঘের মধ্যে দিয়ে ফিরে আসা মহাকাশযানের ডিজাইনে কি সব পরিবর্তন আনতে হয় এ সব নিয়ে ক্লাসে কথা বলছিলাম। অনেক উচুতে আকাশ আর মহাকাশের সীমানায় ভেসে থাকা বরফ কুচির এই মেঘকে কেন জানি খুব আপন মনে হল। খুব তোমার কথা মনে হতে লাগল।

মাগো তোমার আর মেঘে মধ্যে কি কোন সম্পর্ক আছে? কি জানি। মেঘেরও বোধ হয় তোমার মত বুকে অসম্ভব কসঠ আর চোখ হাজার রাতের অভিমানী কান্না। বরফকুচি মেঘের আলো আধারীতে বোধহয় চুপিচুপি মিশে থাকে সন্তানের পথ চেয়ে থাকা মায়ের বুকের ধুকুপুকু।

মাগো দশহাজার মাইল ছিল কত ক্লান্তিকর দুরত্ত। এখন ত্তুমি না পেরোনোর শত আলোকবর্ষ দূরে। কোথায় তুমি মাগো? ভেসে থেকো মাগো বরফ কুচির মেঘে। গভীর রাতে যখন ঘুম ভেঙ্গে যাবে অসম্ভব মাথা ব্যাথায় আমি খুজব তোমাকে আকাশের প্রান্তরে।

অভিলাষী মন

অভিলাষী মন চন্দ্রে না হোক
জোছনায় পায় যেন গো ঠায়